আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ডিগ্রি পরীক্ষা হল থেকে আটক ২০টি মোবাইল সেট ভাঙ্গলেন এসিল্যান্ড

নিজস্ব সংবাদদাতা :

mobile-phone_82143_0আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওয়তায় হেমনগর কলেজে শুরু হওয়া ডিগ্রি পাশকোর্স পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা হল থেকে আটক করা ২০টি মোবাইল সেট নিজ হাতে আছড়িয়ে ভাঙ্গলেন সহকারি কমিশনার (ভূমি) নাজমা আশরাফি। কলেজের অধ্যক্ষ বীরেন্দ্র চন্দ্র ঘোপ জানান, দুপুর একটায় পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর সহকারি কমিশনার ভূমি নাজমা আশরাফি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন এবং ৫ মিনিটের মধ্যে যাদের কাছে মোবাইল রয়েছে তা জমা দিতে বলেন। ২০ জন পরীক্ষার্থী তাদের নিকট থাকা মোবাইল জমা দেয়ার পর সহকারি কমিশনার বারান্দায় গিয়ে মেঝেতে আছড়িয়ে সবকটি মোবাইল ভেঙ্গে ফেলেন। পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা মোবাইল ভেঙ্গে ফেলার প্রতিবাদ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নাম প্রকাশে অনিচ্ছুক গোপালপুর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, পরীক্ষা হলে মোবাইল নেয়া অপরাধ। এজন্য ম্যাজিস্ট্রেট হিসাবে পরীক্ষার্থীদের বিরুদ্ধে যেকোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা তিনি নিতে পারেন। কিন্তু মোবাইল আছড়িয়ে ভাঙ্গা কোনো নিয়মের মধ্যে পড়ে কিনা তা তার জানা নেই। এ ব্যাপারে সহকারি কমিশনার নাজমা আশরাফি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বেআইনীভাবে মোবাইল পরীক্ষা হলে নেয়ায় তা ভেঙ্গে ফেলা হয়েছে। এতে কোনো অন্যায় হয়নি। প্রচলিত আইনে হল থেকে বহিস্কার বা জরিমানা না করে কেন মোবাইল ভেঙ্গে ফেলা হলো এ প্রশ্নে জানান, আইনী ক্ষমতা বলেই তিনি এমনটি করেছেন। এটি কোনো দোষের হয়নি।


Top
error: Content is protected !!