আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগারের বার্ষিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :

Gopalpur-Tangail-Photo ( 2) 09.10.15

উত্তর টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সংগঠন গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগার এর উদ্যোগে বার্ষিক বৃত্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০ টায় স্থানীয় সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী ইমদাদুল হক নান্টু ও সমাজ কল্যাণ সম্পাদক শাহ্জাহান আলী (ভিপি) প্রতিবেদককে জানান, গোপালপুরের সুশীল সমাজ ও শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্যোগে ১৯৩৭ সালে গোপালপুর পাবলিক ক্লাব ও গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়।কোমলমতি শিক্ষার্থীদের মেধাবিকাশ, লেখাপড়ায় উৎসাহ উদ্দিপনা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি ১৯৭৪ সাল হতে বার্ষিক বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এতে উত্তর টাঙ্গাইলের (ঘাটাইল, ভূঞাপুর, মধুপুর, ধনবাড়ি ও গোপালপুর) প্রতিষ্ঠান গুলোর ৯ম ও ৪র্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের সমন্বয়ে প্রতিবছর এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ৮০টি প্রতিষ্ঠান থেকে চার শতাধিক মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট রবিবার দুপুরে ক্লাব প্রাঙ্গনে সংগঠনের সভাপতি আব্দুল কাদের তালুকদার এর সভাপতিত্বে গোপালপুর উপজেলা চেয়ারম্যান ও অত্র বৃত্তি প্রদানের পৃষ্ঠপোষক ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু’র সার্বিক সহযোগিতায় গত বছরের চতুর্থ শ্রেণির ৫৪ জন ও নবম শ্রেণির ৩৬ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি হিসেবে নগদ টাকা ও সনদ প্রদান করা হয়।


Top
error: Content is protected !!