আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Photo. Gopalpur-Tangail. 12 June, 2015.

কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল):
দেশ ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে স্বতন্ত্র বেতন স্কেলসহ ১১দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার গোপালপুরে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখা।
এ উপলক্ষে বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে মানবন্ধন কর্মসূচীতে অংশনেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার সভাপতি মো. আবদুল আজিজ, সিনিয়র সহ-সভাপতি মো. আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী, সাবেক সভাপতি (রেজিঃ) আবদুল করিম, সাধারণ সম্পাদক (রেজিঃ) মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সুখলাল দাস, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক ও উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মামুন, সাহিত্য সম্পাদক শাহ আলম লিটন প্রমুখ।
পরে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেনের মাধ্যমে দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করেন শিক্ষক নেতৃবৃন্দ।


Top
error: Content is protected !!