আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে লাইটহাউস স্কুলে বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

LH news photo

নিজস্ব প্রতিবেদক:
গোপালপুরের ঐতিহ্যবাহী লাইটহাউস ল্যাবরেটরি স্কুল এ- কলেজের বার্ষিক ফলাফল ও পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০১৪ আজ ২৮ডিসেম্বর রবিবার সকাল ১০টায় পৌর শহরের কোনাবাড়িস্থ প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা। এক্সিকিউটিভ অফিসার সাংবাদিক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. হাবিবুর রহমান তালুকদার, আব্দুল করিম শিকদার, হেমনগর কলেজের অধ্যাপক হাবিবুর রহমান, অভিভাবক অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন, শামসুন নাহার সীমা, প্রমুখ।
লাইটহাউস ল্যাবরেটরি স্কুলটি গোপালপুরে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ৬বার সেরা প্রতিষ্ঠানের স্বীকৃত পেয়েছে এবং গোপালপুরে শিশু শিক্ষা বিস্তারে অবদান রেখে আসছে।


Top
error: Content is protected !!