আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে অস্ত্রসহ ডাকাত আটক

Photo, Gopalpur-Tangail 03.12.2014

নিজস্ব প্রতিবেদক:
গোপালপুরের নলীন এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে ভুয়াপুর-তারাকান্দি মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২জন ডাকাতকে আটক করেছে গোপালপুর থানা পুলিশের একটি টহলদল। তাদের কাছ থেকে ২টি ধারাল দা এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে উপ-সহকারী পুলিশ কর্মকর্তা ছাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলিন এলাকার মহাসড়কে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি নেয়া একটি ডাকাত দলকে ধাওয়া করে ২জনকে আটক করে। আটককৃতরা হল শাখারিয়া গ্রামের নজরুল ইসলাম ওরফে কবি নজরুলের পুত্র ভাষান (২৮) এবং নলিন দক্ষিণ পাড়ার পাষান মন্ডলের পুত্র রাসেল (২০)। ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে গোপালপুর থানায় দন্ডবিধি ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয় এবং ধৃত ডাকাতদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধ ডাকাত দল রাতে গোপালপুর উপজেলার বিভিন্ন সড়ক মহাসড়কে ডাকাতি করে আসছে।


Top
error: Content is protected !!