আজ || সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনাম :
 


মানিকগঞ্জে ২০ টন চোরাই চাল উদ্ধার

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর

manikganj_711819642

সরকারি খাদ্য গুদাম থেকে চুরি হওয়া ২০ টন চাল উদ্ধার করেছে ঘিওর থানা পুলিশ।

বুধবার ভোরে ট্রাকসহ চালগুলো ধামরাইয়ের বাথুলী স্কেল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ট্রাকের চালক তোফাজ্জল হোসেন (৪০) এবং তার সহযোগী সেকান্দার আলীকে (৪৫) আটক করেছে পুলিশ।

ঘিওর থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন সরকার বাংলানিউজকে জানান, ঘিওর খাদ্য গুদাম থেকে মানিকগঞ্জ সদর খাদ্য গুদামে চালগুলো নেওয়ার কথা বলে একটি চক্র চালগুলো পাচার করে দিচ্ছিল। বিষয়টি জানতে পেরে বুধবার ভোরে ঢাকা আরিচা মহাসড়কের বাথুলী স্কেল এলাকা থেকে ট্রাকের চালক ও সহযোগীসহ ট্রাকটি আটক করা হয়।

এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই স্বপন সরকার।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!