আজ || রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


তুই আবার কে?

:: সুমন আহমেদ জয় ::

নীতি নিয়ে কথা বলিস

নীতির ছাঁয়াতেই দিন চালাচ্ছিস

তুই আবার কে?

 

চারদিকে মানবতা থমকে যখন

নীতির পিছে তুই একলা তখন!

 

ক্ষুদার রাজ্যে সবই তুচ্ছ

তোর কি তাতে ক্ষুদার্তদের আর্ত?

সার্থ ছাড়া হয় না কিছু

সবাই চলে অর্থের পিছু,

অসহায়ের পেটে দিয়ে লাথি

দামী খাবারে তুই বানাচ্ছিস চর্বিভুড়ি।

 

নীতি দেখিয়ে বড় কথা

‘গরীব মরুক নেই ব্যথা’

এই তোর নিতি কথা?

 

ধর্ষিত হয় কিশোরী যখন

বলিস তুই এসবই গুজব,

জাতী আর মানবতার মান

তোর মূল্যবোধ তাই আসবে কিসে?

 

তোর মুখের নীতি বাচালতা

রক্ত হয়ে ভিজে দেয় নীতিপাতা

 

‘বেকারদের জন্যই

সমাজটা আজ এলোমেলো’

এসব নীতি কথা বাদ ফেলে চল-

সব বেকারদের কর্ম দিয়ে

সোজা পথে চলি।

 

তুই আবার কে?

নীতি নিয়ে কথা বলছিস?

অসহায় পথশিশুর খোজ নিয়েছিস?

শীতে ওরা কতটা কাতর তা দেখেছিস?

তোর তো সবই আছে

একটু ওদের দিয়ে দেখিস।

তুই সরকারি অনুদানে চলিস,

জীবন নীতি শিখে আসিস-

তারপরই তুই নীতির কথা বলিস।

 

তুই আবার কে?

নীতি নিয়ে কথা বলিস?


Top