আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গারো পাহাড়ি এলাকায় ১২ ফুট অজগর লোকালয়ে

শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ি এলাকায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে ৮ অক্টোবর রোববার সকালে সাপটি বন বিভাগ থেকে বালিঝুড়ি রেঞ্জের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

এর আগে গত ৭ অক্টোবর বিকেলে বালিঝুড়ি রেঞ্জ এলাকার হালুয়াহাটি গ্রামের একটি পাহাড়ি ছড়া থেকে সাপটি উদ্ধার করা হয়।

বালিঝুড়ি রেঞ্জের রেঞ্জার রবিউল ইসলাম জানান, সম্প্রতি বালিঝুড়ি রেঞ্জ এলাকার গারো পাহাড়ে গভীর বনায়ন হওয়ায় জীববৈচিত্র্য ফিরে আসতে শুরু করেছে।
তাই ওই বনের জীবজন্তু প্রায়ই খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। গত ৭ অক্টোবর বিকেলে বালিঝুড়ি রেঞ্জ এলাকার হালুয়াহাটি গ্রামের একটি পাহাড়ি ছড়াতে সাপটি দেখতে পেয়ে গ্রামবাসী বন বিভাগকে খবর দেয়। পরে সেখান থেকে সাপটি উদ্ধার করে রোববার সকালে রেঞ্জের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!