আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


সেবা বন্ধ রেখে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করলো গোপালপুর নির্বাচন অফিস

ডেস্ক রিপোর্ট :

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিজেদের অধীনে রাখতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় মানববন্ধন করছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে বেলা ১১ থেকে বেলা ১টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় এনআইডিসহ সব ধরনের সেবা বন্ধ রাখা হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে সারাদেশে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।


Top