আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


বাংলাদেশ সিভিল অফিসার্স ফাউন্ডেশন শীর্ষক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

গোপালপুর বার্তা ডেক্স :

বাংলাদেশ সিভিল অফিসার্স ফাউন্ডেশন (বিসিওএফ) নামক একটি নতুন সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

গতকাল শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টনে দারুস সালাম ভবনের লেভেল ১০-এ সংগঠনটির অস্থায়ী কার্যালয় উদ্বোধনের পাশাপাশি এর আত্মপ্রকাশের ঘোষণা দেয়া হয়।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব জনাব এ এস এম আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে সংগঠনটির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তা এবং সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি বিভিন্ন দফতর ও সংস্থায় কর্মরত নির্বাহী প্রধান, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কৃতি সন্তান ডাকুরী গ্রামের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মোঃ শামছুল আলম চৌধুরীসহ প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অবসরপ্রাপ্ত ও চাকুরিরত কর্মকর্তাবৃন্দ বিসিওএফ এর লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ফাউন্ডেশন এর সদস্যদের মধ্যে সামাজিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি দমনে তাদের উজ্জীবিতকরণের মধ্যদিয়ে সুনাগরিকের গুণাবলী অর্জনে কাজ করবে। তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠার প্লাটফরম হিসেবে বিসিওএফ এর সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও একাত্মবোধ জাগ্রতকরণ এবং সর্বাত্মক আন্ত-যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে তাদের স্বার্থসংশ্লিষ্ট ন্যায় ও যৌক্তিক দাবিসমূহ আদায়েও সম্মিলিতভাবে কাজ করবে।


Top