আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরের হাদিরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল ২৮০০ দুঃস্থ পরিবার

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের দুই হাজার আট শত দুঃস্থ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার নগদ অর্থ প্রদান করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে হাদিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জিআর কার্ডধারী পাঁচশত পরিবারকে ৫০০ টাকা করে এবং ভিজিএফ কার্ডে তেইশশত পরিবারকে ৪৫০ টাকা করে নগদ ১২ লক্ষ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়।

হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ঈদ উপহার নগদ অর্থ প্রদানকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ার হোসেন, হাসপাতালে চিকিৎসাধীন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদারের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, ইউপি সদস্য ফারুক হোসেনসহ পরিষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!