আজ || বুধবার, ২৪ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


মা আমার শেষ আশ্রয়স্থল – জান্নাতুল ফেরদৌসি

তুমি উত্তপ্ত পৃথিবীর প্রশান্ত নীড়

গীষ্মের দাবদাহে বটবৃক্ষের ছায়া,

স্বস্তির একফোঁটা বৃষ্টির জল।

তুমি নিঃশ্বাসের নির্মল অম্লজান,

তোমার মাঝেই সৃষ্ট নতুন প্রাণ সঞ্চার।

তুমি জগত মাতা,

জন্মদাত্রী করুণাময়ী মা।

 

আঁচল তলে সুখের ছায়া,

নাড়ির টানে স্নিগ্ধ মায়া।

তুমি জগত জননী মা-

অবাধ সুখের মিষ্টি শাসন,

গল্পকথার ঘুম পাড়ানি গান।

মিষ্টি বকুনি আর

নগণ্য অসুখের অবুঝ আবদার,

প্রকান্ড জ্বরের মা মা প্রলাপী আর্তনাদ।

উদ্বিগ্নতায় নির্ঘুম রাত্রি যাপন,

অনুমতিহীন অপ্রত্যাশিত মঙ্গলময় আশীর্বাদ।

তুমি কষ্টার্জিত বেদনা লুকানো প্রিয় মুখ,

সন্তানের চাহিদাজনিত

মন বিশারদ ক্ষুধার্ত উদর।

তুমি মমতাময়ী মা-

আদর্শ পথদ্রষ্টা তুমি,

বিপদে শক্ত হাত

বিদায় বেলার চোখ ছলছল চাহনি।

বর্ণনাতীত রহস্যময় ভালবাসার অধিকারীনি,

সন্তানের শেষ আশ্রয়স্থল।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!