আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


মধুপুর বনাঞ্চলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী বন্ধু নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার টেলকি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের হাসনাত চৌধুরী হিমেল (২২) এবং সিরাজুল ইসলাম সোহাগ (২৮)।

মধুপুর থানা পুলিশ জানায়, নেত্রকোনা থেকে টাঙ্গাইলে ফেরার পথে মধুপুর বনাঞ্চলের টেলকি এলাকায় দ্রুতগামী মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বনের গাছের সাথে ধাক্কা খায়।

মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম খবরটি নিশ্চিত করেন।


Top
error: Content is protected !!