আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


টাঙ্গাইলের রসুলপুরে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচী অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : বৈশাখী মেলা উদযাপন উপলক্ষে কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টাঙ্গাইলের রসুলপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ কর্মসূচী ২০১৭ অনুষ্ঠিত হয়।

উক্ত ক্যাম্পেইনে দুই শতাধিক ছাত্র-ছাত্রী ছাড়াও বিভিন্ন শ্রেণীর মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। এর মধ্যে অনেকেই রক্তদানের মত মহৎ কাজে এগিয়ে আসবে বলে আশ্বাস প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেয়ার ফাউন্ডেশন পরিচালক রাইসুল ইসলাম রিফাত, ব্লাড বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম শুভ, আহবায়ক মোঃ আল আমিনসহ সংগঠনের সেচ্ছাসেবীবৃন্দ।

উল্লেখ্য, কেয়ার ফাউন্ডেশন সারা টাঙ্গাইলে জনসচেতনতা বৃদ্ধি করে রক্তের অভাব দূর করতে নতুন রক্তদাতার খোঁজাসহ স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্যতারোধের মতো বিভিন্ন সমস্যা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


Top