আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


ইন্টারনেট জগতে মাত্র এক মিনিটে কী কী হয়?

ইন্টারনেটের কল্যানে পৃথিবী এখন হাতের মুঠোয়। ইন্টারনেট ছাড়া একটা দিন এখন আমরা কল্পনা করতে পারি না। আমাদের সোশ্যাল দুনিয়ায় এই ইন্টারনেট বিশাল পরিবর্তন সাধন করেছে। পরিবার, বন্ধু থেকে শুরু করে সবার সাথেই যোগাযোগের বড় মাধ্যম এখন আমাদের সোশ্যাল মিডিয়া গুলো। আমাদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তনের পিছনে রয়েছে ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার বহু্বিদ ব্যবহার। নিজের ভালো লাগা মন্দ লাগা সবার সাথে শেয়ার করা, ফটো আপলোড, বন্ধুদের সাথে স্কাইপে ইমেইলে যোগাযোগ, কাজের জন্যে বিভিন্ন অ্যাাপ ব্যবহার। এমন কোন কাজ নেই যা এই ইন্টারনেট দুনিয়ায় করা যায় না। বর্তমান সময়ে আমাদের জীবন কতখানি ইন্টারনেট তথা সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছে তা ধারণা পেতে পারেন কিছু সমীক্ষা থেকে। স্ট্যাটিস্টিক ওয়েবসাইট স্মার্ট ইনসাইট ও এক্সেলাকম-র সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতিটি মিনিটে আমরা ভয়ঙ্কর ভাবে বুঁদ হয়ে রয়েছি ইন্টারনেটে। দেখে নেয়া যাক এক মিনিটে আমরা সোশ্যাল মিডিয়ায় ও অন্যান্য জনপ্রিয় ওবেবসাইটে আমরা কী কী করে থাকি।

হোয়াটসঅ্যাাপঃ প্রতি মিনিটে হোয়াটসঅ্যাপ এ মেসেজ হয় প্রায় ১ কোটি ৮০ লক্ষ।

স্ন্যাপচ্যাটঃ প্রতি মিনিটে স্ন্যাপচ্যাটে ফটো শেয়ার হয় প্রায় ৫ লক্ষ ২৭ হাজার।

ফেসবুকঃ প্রতি মিনিটে ফেসবুকে স্ট্যাটাস আপডেট হয় প্রায় ২ লক্ষ ৯৩ হাজার।

ইউটিউবঃ প্রতি মিনিটে ইউটিউবে ভিডিও দেখেন ২০ লক্ষ ৭৮ হাজার মানুষ

ফেসবুকঃ প্রতি মিনিটে ফেসবুকে ফটো আপলোড হয় প্রায় ১ লক্ষ ৩৬ হাজার।

ইউটিউবঃ প্রতি মিনিটে ইউটিউবে ভিডিও আপলোড হয় ৩০০ ঘণ্টার।

গুগলঃ প্রতি মিনিটে গুগলকে প্রায় ২০ লক্ষ ৪০ হাজার প্রশ্নের উত্তর দিতে হয়।

ইনসটাগ্রামঃ প্রতি মিনিটে ইন্সটাগ্রামে প্রায় ৩৮ হাজার ছবি আপলোড হয়।

টুইটারঃ প্রতি মিনিটে প্রায় ৩ লক্ষ ৪৮ হাজার টুইট করা হয় টুইটারে।

স্কাইপিঃ প্রতি মিনিটে ১ লক্ষ ৪ হাজার কল করা হয় স্কাইপিতে।

জিমেইলঃ প্রতি মিনিটে জিমেইল থেকে ১৫ কোটি ইমেইল করা হয়।

ফেসবুকঃ প্রতি মিনিটে ফেসবুকে লগিন করে প্রায় ৭ লক্ষ মানুষ।

নেটফ্লিক্সঃ প্রতি মিনিটে ৬৯ হাজার ঘন্টা ভিডিও দেখা হয়।

এ্যাপ স্টোরঃ প্রতি মিনিটে ৫১ হাজার মোবাইল অ্যাপলিকেশন ডাউনলোড করা হয়।

অ্যাামাজনঃ প্রতি মিনিটে পন্য/সেবা বিক্রি হয় প্রায় ১ কোটি ৫৮ লক্ষ টাকার

(ইন্টারনেট অবলম্বনে)

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!