আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে দোয়া মাহফিল, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে কালবেলার গোপালপুর উপজেলা প্রতিনিধি নুর আলমের আয়োজনে গোপালপুর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, ওসি তদন্ত মামুন ভূঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, বাংলাদেশ জামায়াত ইসলামীর গোপালপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুল্লাহ, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি অটল শরিয়ত উল্লাহ প্রমুখ।

এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রেসক্লাবের নির্বাহী কর্মকর্তা ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত।


Top
error: Content is protected !!