আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


পৃথিবীর সবচেয়ে বড় হোটেল মক্কায়

ডেস্ক ফিচার :

যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী ২০১৭ সালে মক্কায় তৈরি হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় হোটেল। হোটেলটিতে থাকবে দশ হাজার কক্ষ। আরবাজ কুদাই নামের ওই হোটেলটিতে শ্রমিকদের কাজ করার দারুন সুযোগ হয়েছে। হোটেলটি নির্মান করতে ব্যয় হবে প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার। দেশি বিদেশী পর্যটকদের জন্য হোটেলটি তৈরির কাজ ২০১৭ সালে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবের অর্থমন্ত্রী এবং দার-আল হান্দশাহ গ্রুপের যৌথ উদ্যোগে হোটেলটি নির্মান করা হচ্ছে। মক্কার প্রাণকেন্দ্রে নির্মিত এই হোটেলটি যা মসজিদে হারাম থেকে মাত্র দু কি.মি দূরে অবস্থিত।

হোটেলটির ভেতরে থাকবে দেশ বিদেশের ৭০ টি নামী দামী রেষ্টুরেন্ট। ৪৮ তালা এই হোটেলে ১২ টি টাওয়ারে থাকবে। প্রত্যেক টাওয়ারে থাকবে হেলিকপ্টার নামানোর সুব্যবস্থা। রাজ পরিবারের পর্যটকদের জন্য এখানে থাকবে আলাদা ব্যবস্থা। পুরো হোটেলের ১.৪ মিলিয়ন বর্গমিটার এলাকা থাকবে শুধু রাজপরিবারের জন্য বরাদ্দ। হোটেলের ভেতরেই থাকবে একটি বড় কনভেনশন হল। এছাড়া থাকবে শপিং মল, বাস স্ট্যান্ড, ফুড কোর্ট, কনফারেন্স সেন্টার ও কার পার্কিং। মাঝের দুটি টাওয়ারে থাকেবে একটি বড় বলরুম এবং কনভেনসন সেন্টার। শুধু যে এটি পৃথিবীর সবচেয়ে বড় হোটেল তা কিন্তু নয় সেই সঙ্গে সবচেয়ে উঁচু গম্বুজও হবে এই হোটেলটিতে। হোটেলটির ডিজাইনে মুঘল আমলের একটি রাজকীয় ভাব আনা হয়েছে সেই সঙ্গে থাকবে সৌদির ইসলামিক চিন্তাধারার ছোঁয়া। হোটেলটি নির্মান হলে তা সবার নজর কাড়বে বলে আশা করছেন নির্মাতারা।


Top