আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


শোক সংবাদ; সুধীর চন্দ্র বসাক

108

নিজস্ব সংবাদদাতা :

ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধানশিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ সুধীর চন্দ্র বসাক গত ৩১ আগস্ট সোমবার রাত ১টা ১০ মিনিটের সময় হার্টের অসুস্থতা জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইউনাইটেড হাসপাতাল, ঢাকায় পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐ দিনই দুপুরে ভূঞাপুর কেন্দ্রিয় মহাশ্মশান ঘাটে তার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষকৃত্যানুষ্ঠানে তার প্রতি শেষ শ্রদ্ধার জানানোর জন্য হাজারো মানুষের সমাগম ঘটে। তার মৃত্যুতে উপজেলা পরিষদ, ভূঞাপুর পৌরসভা, সুজন- সুশাসনের জন্য নাগরিক, মাধ্যমিক শিক্ষক সমিতি, ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর কেন্দ্রিয় মহাশ্মশান ঘাট, ভূঞাপুর কেন্দ্রিয় কালী মন্দিরসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।


Top
error: Content is protected !!