আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে গোপালপুরে আওয়ামীলীগের গণমিছিল

News Photo 20.02.15

নিজস্ব প্রতিবেদক :
বিএনপি-জামায়াতের পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে আজ ২০ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ গোপালপুর উপজেলা শহর শাখার উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এসে শেষ হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, বাংলাদেশ আওয়ামীলীগ গোপালপুর উপজেলা সেক্রেটারী সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক উপজেলা সভাপতি ও নগদা শিমলা ইউপি চেয়ারম্যান এম হোসেন আলী, সাবেক উপজেলা সম্পাদক রকিবুল হক সানা, গোপালপুর শহর সভাপতি মো রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, গোপালপুর পৌরসভার প্যানেল মেয়র জোয়াহের আলী, যুবলীগ উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক মনি, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি মো. বেলায়েত হোসেন, যুবলীগ নেতা আল-মামুন, আব্দুর রহীম ও শামীমসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলটিলে অংশগ্রহণ করে।


Top