আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


টাঙ্গাইলের মধুপুরে ট্রাক-টেম্পু সংঘর্ষে দুই পরিবারের ৮জন নিহত

Gopalpur-Tangail, Photo 24.12.2014

নিজস্ব প্রতিবেদক:
আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার আশুরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাক-টেম্পু মুখোমুখি সংঘর্ষে শিশু ও মহিলাসহ ৮জন নিহত হয়। দুজন গুরুতর আহত হয়। এরা সবাই দুটি পরিবারের সদস্য। মধুপুর থানার ওসি মজিবর রহমান জানান, রক্তিপাড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী টেম্পুটি আশুরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে মধুপুর থেকে টাঙ্গাইল গামী একটি ঘাতক ট্রাকের (ঢাকা মেট্ট্রো ট-১৪৫৯৬৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে ৬ জন এবং মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে অপর দুজন মারা যায়। নিহতরা হলো রক্তিপাড়া গ্রামের হাবিবুর রহমান(৫০), তার মেয়ে জোসনা বেগম(৩০), জোসনার মেয়ে আয়েশা খাতুন(১২) এবং পূর্ব গাঙ্গাইর গ্রামের জলিল মিয়ার স্ত্রী ফিরোজা বেগম(৪৫) তার নাতি সাদিকুল ইসলাম, টেম্পু ড্রাইভার আব্দুল কাদের(৬৫), নরকোনা গ্রামের আসর আলী(৪০), রক্তিপাড়া গ্রামের মজিবর(৫৫)। হাবিবুরের স্ত্রী জাহানার বেগম(৪২) এবং ফিরোজার জা ফালানী বেগমকে(৪৪) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহতরা রির্জাভ করা টেম্পু নিয়ে মধুপুর উপজেলা শহরে একটি দাওয়াত অনুষ্ঠানে আসছিলেন। মধুপুর উপজেলা চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু ঘটনাস্থল পরিদর্শন করেন।


Top
error: Content is protected !!