আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


চট্টগ্রাম কেন্দ্রীয় কারগারে কয়েদীর আত্মহত্যা

চট্টগ্রাম কেন্দ্রীয় কারগারের সাজাপ্রাপ্ত এক কয়েদী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাত ৮টার দিকে কারাগারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন জাকির (৩৫) নামের ওই কয়েদী। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া জানান, সন্ধ্যার পর জাকির কারা হাসপাতালের সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় গামছা পেঁছিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। অন্যান্য কয়েদীরা তা দেখে তাকে উদ্ধার করে।
পরে কারাগার কর্তৃপক্ষ তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ছগির মিয়া আরো জানান, জাকির ২০০৭ সাল থেকে কারাগারে বন্দি। সে নারী ও শিশু নির্যাতনের একটি মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।


Top