আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


জোড়া ধর্ষণের পুনরাবৃত্তি উত্তরপ্রদেশে

বাদাউঁ গণধর্ষণের রেশ কাটেনি এখনও। এরই মধ্যে ফের বাদাউঁ কাণ্ডের ছায়া ফুটে উঠল উত্তরপ্রদেশেরই অন্য একটি গ্রামে। যা অখিলেশ সরকারকে আবারও বিতর্ক-সমালোচনা-প্রশ্নবাণের মুখে ঠেলে দিল। পুলিশি ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে উত্তরপ্রদেশে ফের নাবালিকাকে গণধর্ষণ ও খুন করে তাঁর দেহ গাছে ঝুলিয়ে রাখল অভিযুক্তরা। সম্প্রতি, ঘটনাটি ঘটেছে সীতাপুরে। মঙ্গলবার প্রকাশ্যে আসে এই ঘটনাটি। এখনও পলাতক অভিযুক্তরা। প্রাতকৃত্য সারতে গিয়েই তাঁকে ধর্ষকদের কবলে পড়তে হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাবালিকার বাবা জানিয়েছে, ছয় জন দুষ্কৃতকারী তাঁর মেয়েকে অপহরণ করে। পরে তারা তাকে ধর্ষণ করে বলেও তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন, বেশ কয়েক দিন ধরেই গ্রামের একজন মধ্যবয়স্ক বাসিন্দা তাঁর মেয়েকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। তারা সেই প্রস্তাব অস্বীকার করাতেই প্রতিশোধ নেওয়ার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ৩০২ নম্বর ধারায় অভিযোগ দায়ের হয়েছে।
গত সপ্তাহে, উত্তরপ্রদেশের অখ্যাত গ্রাম বাদাউঁয়ে দুই আদিবাসী বোনকে গণধর্ষণ ও খুন করে তাদের দেহ গাছে ঝুলিয়ে রাখে পাঁচ অভিযুক্ত। এই ঘটনার পর থেকে আরও বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে অখিলেশ-মুলায়মের রাজ্যে। এমনকি, একজন মহিলা বিচারককেও এই বর্বরতার স্বীকার হতে হয়েছে। এ ধরনের ঘটনায় তীব্র অস্বস্তিতে পড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।
সূত্র : কলকাতা ২৪x৭


Top