আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


ফেসবুকে ‘মারা’ গেলেও টুইটারে বেঁচে আছেন হানি সিং

ইন্টারনেটে মৃত্যু গুজবের শিকার এবার ইয়ো ইয়ো হানি সিং। একটা জাল ছবি ব্যবহার করে সোশ্যাল নেটওর্য়াকিং সাইটগুলোতে খবর দেওয়া হয় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হানি। কিছুক্ষণ পরই দেওয়া হয় হাসপাতালে মারা গেলেন হানি সিং। সড়ক দুর্ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী গোপীনাথ মুণ্ডের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ দেশবাসী হানি সিংয়ের মৃত্যু গুজবকে প্রথমে সত্যি বলেও ধরে নেয়। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ফোন করে এই খবরের সত্যতা যাচাই করা হয়।

শেষপর্যন্ত টুইট করে এই গুজব খারিজ করতে হলো হানিকে। পাঞ্জাবী এই জনপ্রিয় শিল্পী জানালেন, তিনি তো দিব্যি আছেন। তাঁর আহত হওয়া ও মৃত্যুর খবর পুরোটাই ভুয়া।

ফেসবুকে 'মারা' গেলেও টুইটারে বেঁচে আছেন হানি সিং

হানি সিং এর মৃত্যুর গুজবের সংবাদ কালের কণ্ঠতেও টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ, বলিউড লাইফ, ও কলকাতার আনন্দবাজার পত্রিকার বরাত দিয়ে প্রকাশ করা হয়। জাল ছবিতে দেওয়া হয় হাসপাতালের বেডে গুরুতর জখম হয়ে হাসপাতলের বেড়ে শুয়ে আছেন। এই ছবি মিডিয়া মেসেঞ্জার অ্যাপসের মাধ্যমে গুজব রটিয়ে দেওয়া হয়, হনি সিংহ মারা গেছেন। হনি সিংহই প্রথম নন, এর আগে বলিউডের একাধিক সেলিব্রিটিদের নিয়ে এরকম মৃত্যু গুজব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে ছড়িয়ে দেওয়া হয়েছে।


Top