আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


ক্রিকেটে নিষিদ্ধ আশরাফুল খেললেন যুক্তরাষ্ট্রে

আশরাফুল

আশরাফুল

ঢাকা: অনেকের নজর এড়ানোর চেষ্টা করেও ক্রিকইনফোর নজর এড়াতে পারেননি আশরাফুল। বিপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ থাকলেও যুক্তরাষ্ট্রে গিয়ে একটি স্থানীয় ম্যাচে খেলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায় মোহাম্মদ আশরাফুল। আর তা রিপোর্ট করে দিয়েছে ক্রিকইনফো।

তবে জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা থাকলেও যুক্তরাষ্ট্রের স্থানীয় টুর্নামেন্ট খেলায় তার কোনো সমস্যা নেই বলেই এতে উল্লেখ করা হয়েছে।

গত ২৩-২৬ মে হয়ে গেলো লস অ্যাঞ্জেলেস টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ। এতে ১২টি দল অংশ নেয়। এর মধ্যে মোহাম্মদ আশরাফুল খেলেন পেগাসাসের হয়ে। তবে সেমিতেই বিদায় নিতে হয় তার দলকে। হারে এলএ ক্যাভালিয়ার্সের কাছে।

পরে যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুমোদিত ২০ হাজার ডলার প্রাইজমানির এ টুর্নামেন্টের ট্রফি ঘরে তোলে ক্যাভালিয়ার্স।


Top