আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


মধুপুর বন থেকে নয় দিন পর অপহৃত মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতাময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের পাড়াটঙ্গি মহল্লা থেকে নয় দিন আগে অপহৃত এক মাদ্রাসা ছাত্রের গলিত লাশ আজ বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের মধুপুরের বনাঞ্চল থেকে পুলিশ উদ্ধার করে।

নিহত শিশুর নাম তানিম। ঘটনার সাথে জড়িত দুই অপহরনকারি শাকিল এবং ওসমানকে মুক্তাগাছা থানা পুলিশ জনতার সহযোগিতায় আটক করে। মুক্তাগাছা থানা পুলিশ জানায়, গত ১৯ জুলাই বুধবার মাদ্রাসা থেকে ফেরার পথে মুক্তাগাছা পৌর শহরের জসিম উদ্দিন ফরাজীর আট বছরের পুত্র শিশু তানিম অপহৃত হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে গত সোমবার ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি থেকে রবিন নামে এক যুবককে মুক্তাগাছা থানা পুলিশ গ্রেফতার করে। তার দেওয়া তথ্য ও কিলারদের মোবাইল ট্রেকিং এর মাধ্যমে মধুপুর বন থেকে তানিমের দ্বি-খন্ডিত গলিত লাশ উদ্ধার করা হয়।

মুক্তাগাছা থানার ওসি আখতার মোর্শেদ জানান, জসিম ফরাজীর দূর সম্পর্কের আত্মীয় উপজেলার কান্দুলিয়া গ্রামের শাকিল মিয়া একই মহল্লায় দুই মাস আগে বাসা ভাড়া নিয়ে পরিবারের সাথে সখ্যতা গড়ে তোলে। এ সুযোগে ঘটনার দিন বানর দেখার কথা বলে শিশু তানিমকে মাদ্রাসা ছুটির পর সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে মধুপুরের গহিন বনে নিয়ে যায়। পরে গলা টিপে তাকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখে। মোটা অংকের টাকা আদায়ের জন্য অপহরন করা হলেও তা না পেয়ে ওই শিশুকে হত্যা করা হয় বলে পুলিশকে জানায় গ্রেফতারকৃতরা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!