আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


হেমনগর জমিদারের একাল-সেকাল’ বইয়ের মোড়ক উন্মোচন

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরের বিখ্যাত জমিদার হেমচন্দ্র চৌধুরীর ইতিহাস নিয়ে লেখা ‘হেমনগর জমিদারের একাল-সেকাল’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

সোমবার ভূঞাপুর উপজেলার অর্জুনা হাজী ইসমাইল খাঁ কারিগরী কলেজ মাঠে আয়োজিত সপ্তাহব্যাপি বইমেলায় এ বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সমাজ বিশ্লেষক ও প্রবন্ধকার বাদল মাহমুদ।

উপস্থিত ছিলেন কবি তরুন ইউসুফ, বইটির লেখক গোপালপুর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের স্থানীয় সংবাদদাতা জয়নাল আবেদীন, বইয়ের প্রকাশক এবং গ্রাম প্রকাশনীর কর্ণধার আব্দুর সাত্তার খান, গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, কবি ও ছড়াকার মামুন তরফদার, বন বিষয়ক গবেষক ও লেখক মো. কামরুল মোজাহিদ, শিক্ষক নেতা শামীম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে মামুন তরফদারের ‘টাঙ্গাইলের নীলচাষ ও নীলবিদ্রোহ এবং মো. কামরুল মোজাহিদের ‘পরগনা পুকুরিয়ার প্রাক-কথন’ বই দুটিরও মোড়ক উন্মোচন করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!