আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


মধুপুরে স্বপ্ন বুননের ঘর পেলেন কোচ রমণী মতিরাণী বর্মন

নিজস্ব প্রতিনিধি :
জন্মের পর থেকেই অভাব দারিদ্রতার সাথে যুদ্ধ করে বড় হয়েছেন টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের বেড়িবাইদ মৌজার বর্মনপাড়ার মতি রাণী বর্মন। টানাটুনার সংসার থাকায় বাবামা ১২ বছর বয়সেই নিতাই চদ্র বর্মনের সাথে মতিরাণীর বিয়ের মালা অদলবদল করান। দেখতে  দেখতে জীবনের ৮০ পেরিয়ে গেছে মতি রাণীর। দশ বছর আগে স্বামী নিতাই পরপারে চলে গেছেন। সুদীর্ঘ সময় সমাজ সংসারের অনেক কিছু বদলে গেলেও বদলেনি মতি রাণীর ভাগ্য। চার সন্তান সবাই দিন মজুর। দিন আনে দিন খায়। সম্বল বনাঞ্চলের খাস জমির এক টুকরো ভিটা। অভাবী সংসারে অনেক সময় খাবারই ঠিকমতো জোটেনা তার। পলিথিনে ছাওয়া মাটির জীর্ন ঘরের বাঁশের মাচা ছিল ঘুমানোর জায়গা। ঝড়বৃষ্টিতে নির্ঘুম রাত কাটতো এ অশীতিপর বৃদ্ধার।

মতি রাণীর এমন দুঃসহ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম তুলে আনেন বৈরাগী বাজারের বাসিদা এবং সমাজকর্মী ইদ্রজিত বৈষ্ণব। মানবিক টানে এগিয়ে আসে মধুপুর উপজেলার ডিজিটাল প্লাটফর্ম ‘স্বপ্ন বুনন’। তারা অসহায় মতি রাণীকে নিয়ে একটি ইভেন্ট চালু করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে। অনেকেই আর্থিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসে। স্বপ্ন বুননের এডমিন প্যানেল ও সদস্যরা মিলে সেই টাকায় মতি রাণীর জন্য একটি টিনের ঘর নির্মাণ করে দেন। ঘুমানোর খাট ও বিছানা সামগ্রী, বিদ্যুৎ সংযোগ ও ফ্যান, পড়ার শাড়ি এবং দুই মাসের খোরাকি দেন তারা।

গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘর হস্তান্তরের সময় স্বপ্ন বুনন মধুপুর ফেইসবুক গ্রুপের ক্রিয়েটর ও এডমিন সামিউল আলম, সিনিয়র এডমিন রবিউল ইসলাম, মাহিন ইসলাম পরান, সেলিম রেজা, ইদ্রজিত বৈষ্ণব, মধুপুর উপজেলা সমাজসেবা অফিসার ইসমাইল হোসেন, মধুপুর প্রসক্লাবের সম্পাদক এসএম শহীদ এবং উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

মতি রাণী বর্মন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের একটি ঘরের জন্য তিনি অনেক স্থানে ধর্ণা দিয়েছেন। কিন্তু কপালে ঘর জোটেনি। স্বপ্ন বুননের স্বপবাজ কর্মীরা তার স্বপ্ন আজ পূরণ করেছে। তিনি এ ঘর পেয়ে দারুন খুশি। তাদের জন্য মন খুলে আশীর্বাদ করেছেন। তিনি আরো জানান, মধুপুর বনাঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কোচরা প্রায় সবাই ভূমিহীন। শিক্ষদীক্ষায় অনেক পিছিয়ে। সরকারি অনুদানের অনেক কিছু থেকেই বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠি কোচরা।


Top