আজ || মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গোপালপুরে মোটরসাইকেলের ধাক্কায় আহত যুবকের মৃত্যু

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ডুবাইল বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মকভাবে আহত হওয়া যুবক মো. সোহাগ (৩৫)  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

আজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সে ডুবাইল চেয়ারম্যান পাড়ার মো. মোশারফ হোসেনের একমাত্র ছেলে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে হাঁটা পায়ে ডুবাইল বাজারে যাওয়ার পথে পেছন দিক থেকে বেপরোয়া গতির এক মোটরসাইকেল সোহাগকে ধাক্কা দিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে একদিন পর আজ শুক্রবার বিকেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় এখনো কোন অভিযোগ দায়ের হয়নি।


Top
error: Content is protected !!