আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


জনপ্রিয় ইসলামী বক্তা তোফাজ্জল হোসেন ভৈরবী আর নেই

ডেক্স রিপোর্ট :
বেশীরভাগ সময়ে যিনি নবী রাসুল ও মায়ের ওয়াজ করতে গিয়ে কেঁদে ফেলতেন, যাঁর সুমধুর কন্ঠে মায়ের আলোচনা শুনে মানুষ মা ভক্ত হয়ে যেতো, নবী প্রেমের আলোচিত বক্তা, ভৈরব বাসষ্ট্যান্ড জামে মসজিদের খতিব, হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী হুজুর আমাদের মাঝে আর নেই।

বৃহস্পতিবার (১১ জুন ২০২০) বিকাল চারটার দিকে তিঁনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা যায়, তিঁনি হার্টের সমস্যা জনিত কারণ ছাড়াও কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার তিঁনি হঠাৎ স্ট্রোক করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিঁনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর (বীরশ্রেষ্ঠ মতিউর নগর) গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ভৈরবে সুদীর্ঘকাল যাবৎ বসবাস করায় তিনি তোফাজ্জল হোসেন ভৈরবী নামে খ্যাত হন।

দেশের জনপ্রিয় ও স্বনামধন্য ইসলামী বক্তা তোফাজ্জল হোসেন ভৈরবীর মৃত্যুর খবরে, তাঁর লক্ষলক্ষ ভক্তবৃন্দসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছাঁয়া নেমে আসে। মৃত্যুকালে তিঁনি স্ত্রী দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমের রূহের মাগফিরাত কামনাসহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহতায়ালা তাঁকে জান্নাত দান করুন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!