আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ভূঞাপুরে পানিতে ডুবে মৃত শিশুকে লবণ দিয়ে বাঁচানোর চেষ্টা

নিজস্ব প্রতিনিধি :
টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরে ডুবে মারা যাওয়া এক শিশুকে বাঁচানোর চেষ্টায় শিশুটির সারা শরীর লবণ দিয়ে ঢেকে রাখে তার পরিবার।

পানিতে ডুবে মর্মান্তিকভাবে মারা যাওয়া দেড় বছর বয়সী ঐ শিশুটির নাম আব্দুর রহমান। সে ভূঞাপুর উপজেলার শালদাইর গ্রামের মানিক মিয়ার সন্তান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার জানান, মঙ্গলবার দুপুরের দিকে অত্র ইউনিয়নের শালদাইর গ্রামের এক পুকুর থেকে ঐ শিশুটিকে উদ্ধার করে, পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে মারা যাওয়া সেই শিশুটিকে বাড়িতে নিয়ে এলে, প্রতিবেশীদের পরামর্শে শিশুটিকে বাঁচানোর চেষ্টায় তার সমস্ত শরীর লবন দিয়ে ঢেকে রাখেন শিশুটির পরিবার। একপর্যায়ে প্রায় ২০ মিনিট পর ঐ মৃত শিশুটির শরীর থেকে লবনগুলো সরানো হয় এবং বাদ মাগরিব জানাজা শেষে তাকে দাফন করা হয়।


Top
error: Content is protected !!