আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


# আগস্ট দুই প্রকার # সেই আগস্ট # আব্দুছ ছাত্তার পলাশী’র দু’টি কবিতা

আগস্ট দুই প্রকার

– আব্দুছ ছাত্তার পলাশী

আগস্ট দুই প্রকার

পাকিস্তানী আগস্ট

বাঙলাদেশী আগস্ট।

আগস্ট দুই প্রকার

আনন্দের আগস্ট

শোকের আগস্ট।

আগস্ট দুই প্রকার

নৌকা বাইচের আগস্ট

কাঙ্গালী ভোজের আগস্ট।

আগস্ট দুই প্রকার

ধানমন্ডিতে লাশের আগস্ট

বাঙালীর অশ্রæ ঝরার আগস্ট।

আগস্ট দুই প্রকার

হাসিনা-রেহানার সব হারানো আগস্ট

৭৫’র ১৫ আগস্ট, জাগ্রত হওয়ার আগস্ট।

 

সেই আগস্ট

– আব্দুছ ছাত্তার পলাশী

আমার হৃদয়ে কষ্টের নদী বয়ে যায়

বছরের আগস্ট মাসে

চোখ ফেটে অসৃক ঝরে

শোকের এই মাসে।

ধানমন্ডি বত্রিশ নম্বর দালান দেখলে

হৃদয় চিরে বেড়িয়ে আসে অনেক মুখ

সিঁড়িতে পড়ে থাকা চশমাটায়

রক্তোগঙ্গার ঢেউ।

রাসেল পালানো ড্রেনটা

ছবির সেলুলয়েড নাটক সংলাপ।

আজকের আকাশটা সেই

১৫ আগস্ট।

আমার হৃদয়ে-কষ্ট নদীতে ভাসা

রক্ত মানচিত্র।


Top