আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


মানসিক চাপের কারণে চেহারার সৌন্দর্যহানি হয়

ফিচার ডেস্ক : যতই যত্ন নেয়া হোক না কেনো, হতাশা এবং মানসিক চাপের কারণে চেহারার সৌন্দর্য মলিন হয়ে যেতে পারে।

ব্রিটিশ বিহেইভিয়ারাল ইকোলজিস্ট ড. ফিওনা মুর এই বিষয়ে গবেষণা চালিয়ে দেখতে পান, হতাশা এবং মানসিক চাপের প্রভাব পড়ে ত্বকে। এতে সৌন্দর্য নষ্ট হয়ে যায় খুব সহজেই।
তিনি বলেন, “মানসিক চাপ এবং হতাশা বেড়ে গেলে শরীরে কর্টিসল হরমোনের পরিমাণ বৃদ্ধি পায়। এই হরমোন ত্বক ম্লান করে ফেলে। তাই চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়।”
তাছাড়া এই হরমোন শরীরে গ্লুকোজের পরিমাণ বাড়ানোর পাশাপাশি পেশি এবং হাড়ের গঠনেও ব্যাঘাত ঘটায়।

এক সাক্ষাৎকারে ড. ফিওনা বলেন, “আমরা বিশ্বাস করি পুরুষের কম মানসিক চাপ এবং নারীর বেশি সৌন্দর্য অশান্ত পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা তৈরি করে। যা হতে পারে দৃঢ় জেনেটিক ‘মেইক-আপ’, তারা হতে পারে উপযুক্ত সঙ্গী এবং তাদের এই ক্ষমতা সন্তানের মাঝে ভালো ‘জিন’ স্থানান্তর করবে।”

গবেষণার অংশ হিসেবে মুখের লালার নমুনা থেকে কর্টিসলের মাত্রা পরিমাপ করেন এবং অংশগ্রহণকারীদের মুখের ছবি তোলেন ড. ফিওনা মুর। তিনি বলেন, “আমরা দেখেছি, লালায় যাদের কর্টিসলের পরিমাণ কম তাদের তুলনায় যাদের বেশি সেসব নারী ও পুরুষের মুখ তুলনামূলকভাবে কম আকর্ষণীয় ও কম স্বাস্থ্যের অধিকারী হয়। তবে এর নির্দিষ্ট কোনো কারণ খুঁজে না পেলেও স্বাভাবিক ভাবে স্বাস্থ্যবান দেখানোর উপরেই হয়ত এটা নির্ভরশীল।”


Top
error: Content is protected !!