আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গোপালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন

ডেক্স নিউজ :
তরুণ প্রজন্মের মাঝে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব ছড়িয়ে দিতে গোপালপুরে সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গোপালপুর পৌর শহরের সূতী হোসেন শহিদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় স্বেচ্ছাসেবকরা শিক্ষার্থীদের রক্তদানের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করেন।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন রোমান মেডিকেল হলের পরিচালক এসিস্টেন্ট মেডিকেল সুমন পাল, প্রতিষ্ঠাতা এডমিন মো. তামজিদ, সাধারণ সম্পাদক মো. নুর আলম, এডমিন আব্দুল জলিল, এডমিন মো. কবির হোসেন, মডারেটর ইমরান হোসেন চয়ন, মডারেটর সাবিদ আল রাহাত, মডারেটর মো. তামিম, সদস্য পারভেজ এবং আকাশ, শিক্ষক মো. রোকনুজ্জামান জুয়েল এবং আব্দুল মজিদ খন্দকার।

সূতী হোসেন শহিদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হাই বলেন, স্বেচ্ছাসেবী একটি মহৎ কাজ। এই কাজে যারা সম্পৃক্ত তাদেরকে আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। স্থানীয়রা জানান, এ ধরনের ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম শুধু শিক্ষার্থীদের উপকারই করে না, বরং ভবিষ্যতে জরুরি সময়ে রক্ত সরবরাহ সহজ করতেও সহায়ক হবে।

উল্লেখ্য, সেভ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশন একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও স্বেচ্ছায় রক্তদান সংস্থা, যা গোপালপুরের মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।


Top
error: Content is protected !!