আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


মধুপুরে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে সড়ক অবরোধ; যানচলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা :

oborod

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নজীরবিহীন বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে কয়েকশ গ্রাহক লাঠিসোটা নিয়ে রক্তিপাড়া বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে। ফলে টাঙ্গাইল-ময়মনসিংহ ও টাঙ্গাইল-জামালপুর সড়কের দশ রুটে এক ঘন্টা সময় যানচলাচল বন্ধ থাকে। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটে আটকা পড়ে যাত্রীরা গরমে নিদারুন দুর্ভোগ পোহায়। পরে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে অবরোধ ভেঙ্গে দেয়। গ্রাহকরা অভিযোগ করেন দিনরাত চব্বিশ ঘন্টায় তারা তিন চার ঘন্টার বেশি বিদ্যুৎ পাননা।  ইফতার, সেহেরী ও তারাবি নামাজের সময় কখনোই বিদ্যুৎ থাকেনা।


Top
error: Content is protected !!