আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে আওয়ামী লীগ থেকে বহিস্কার ৯ ইউপি চেয়ারম্যান প্রার্থী

নিজস্ব প্রতিবেদক :

IMG_0260

অাসন্ন ৩১ মার্চ গোপালপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে অাওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৯ চেয়ারম্যান প্রার্থীকে বহিস্কার করেছে উপজেলা অাওয়ামী লীগ। বহিস্কার হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন-
১. মো. আব্দুল হাই ( সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক, গোপালপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা)
২. আব্দুল কাদের তালুকদার ( সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য)
৩. আমিনুল ইসলাম নিকছন ( হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক)
৪. হুসাইন মোহাম্মদ রাসেল ( হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি)
৫. এটিএম মোস্তফা লিটন ( সাবেক চেয়ারম্যান হাদিরা ইউপি)
৬. মিজানুর রহমান ( ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি)
৭. শামসুল ইসলাম ( ঝাওয়াইল ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি)
৮. রওশন খান আইয়ুব ( হেমনগর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি)
৯. জুলফিকার আলী (হেমনগর আওয়ামী লীগ সদস্য)

এ বিষয়ে গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ এ প্রতিবেদককে জানান, দলীয় সিদ্ধান্ত থাকায় কেন্দ্রের নির্দেশে আওয়ামী লীগের গঠনতন্ত্র মোতাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠি ( ১৩ মার্চ, ২০১৬ সময় বিকাল : ৫ ঘটিকা ) প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীর নিকট পৌছে দেয়া হয়।


Top