আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরে মাদকসহ সামাজিক অপরাধ দমন সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :

12784239_1678878735695606_1797352268_n

পুলিশই জনতা-জনতাই পুলিশ’ প্রতিপাদ্যে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে ও নবগ্রাম বাজার বণিক সমিতির আয়োজনে উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম বাজারে মাদকসহ যাবতীয় সামাজিক অপরাধ দমন সভা গতকাল ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি পুলিশিং ফোরাম গোপালপুর উপজেলা সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসূমুর রহমান, প্রধান আলোচক ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম, দ্বিতীয় আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহন করেন কমিউনিটি পুলিশিং ফোরাম উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি আঃ জব্বার সরকার। বিশেষ অতিথি ছিলেন গোপালপুরের গর্ব নবগ্রামের কৃতিসন্তান ভাষাসৈনিক আলহাজ্ব ডাক্তার হযরত আলি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ও নিরাপদ সড়ক চাই এর উপজেলা সভাপতি এম আজমল খান, নবগ্রাম দাখিল মাদ্রাসার সভাপতি সুলতান মাহমুদ গজনবী, ডাক্তার মো. রফিকুল ইসলাম বাদশা, বাজার বণিক সমিতির সভাপতি আঃ বারেক, সাধারণ সম্পাদক ওমর ফারুক লাভলু, হেমনগর ডিগ্রি কলেজের প্রভাষক ও বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম হোসেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!