আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে সদ্য প্রয়াত মেয়র প্রার্থী এনামুল স্মরণে শোকসভা

নিজস্ব সংবাদদাতা  :

Gopalpur-Tangail-Photo (2)-19.12.2015

আসন্ন পৌরসভা নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত মো. এনামুল হক স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে আজ ১৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌরশহরের ডুবাইল আর্দশ গণ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলি সিদ্দিকীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রয়াত এনামুলের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর স্মৃতি চারণ মূলক আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, আবদুল লতিফ সিটি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হালিমুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সুরুজ, সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী মো. রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক ইঞ্জিনিয়ার কে এম গিয়াস উদ্দিন, জার্মান আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. তানভীর হাসান ছোট মনি, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মীর রেজাউল হক, ’৭১এর ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও গোপালপুরের কোম্পানী কমান্ডার এডভোকেট আবদুস সালাম, শহর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, প্রয়াত এনামুলের একমাত্র পুত্র রাকিবসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ।


Top
error: Content is protected !!