আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে জামায়াতের রাজনীতি বন্ধের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতে-ইসলামী
জামায়াতে ইসলামী বাংলাদেশ’র রাজনীতি বন্ধের দাবিতে ছাত্রলীগ টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মঞ্জুরুল হক ফরিদের নেতৃত্বে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলটি পৌরশহরের নন্দনপুর বাস স্টেশন এলাকা থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মঞ্জুরুল হক ফরিদ, যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম, গোপালপুর শহর ছাত্রলীগের আহবায়ক মো. আমিনুল ইসলাম দিপু, ছাত্রলীগ গোপালপুর কলেজ শাখার সভাপতি নূরনবী সোহাগ, ছাত্রলীগ নেতা লিটন মিয়া প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে জামায়াতের রাজনীতি বন্ধের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।


Top
error: Content is protected !!