আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুর উপজেলা ও পৌর বিএনপি’র সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :

Gopalpur-Tangail-Photo 02.09.2015

বক্তব্য রাখছেন টাঙ্গাইল জেলা বিএনপি সম্পাদক কৃষিবিদ মো. শামছুল আলম তোফা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কমিটির উদ্যোগে আজ ০২ অক্টোবর শুক্রবার স্থানীয় মেহেরুন্নেছা মহিলা কলেজ প্রাঙ্গনে উপজেলা ও পৌর কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপজেলা সভাপতি অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. শামছুল আলম তোফা। বিএনপি নেতা মো. শাহজাহান আলী ভিপির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সম্পাদক আবু ঈসা মুনীম, সহসভাপতি ও সাবেক নগদা শিমলা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপি নেতা কাজী লিয়াকত, উপজেলা ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম লেলিন, পৌর ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল মামুন হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার, হাদিরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর, মির্জাপুর ইউপি বিএনপি নেতা আইন উদ্দিন বিপ্লব, ধোপাকান্দি বিএনপি সভাপতি মো. গোলাম মোস্তফা প্রমুখ।


Top