আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরে কাপড়ের দোকানে দূর্ধর্ষ চুরি, ৬ লক্ষাধিক টাকার মালামাল লুট, আটক ২

নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের গোপালপুরে কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা সংগঠিত হয়েছে। উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই বাজারে শনিবার মধ্যরাতে ‘রোমান্টিক টেইলার্স এন্ড বস্ত্রালয়’ নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Gopalpur, Tangail 27.07.2015

ক্ষতিগ্রস্থ দোকানের মালিক আনোয়ার হোসেন জানান, প্রতি দিনের ন্যায় শনিবার রাত সাড়ে নয়টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান ‘রোমান্টিক টেইলার্স এন্ড বস্ত্রালয়’ এ তালা বদ্ধ করে বাড়ীতে চলে যান। রবিবার সকাল ৮টার দিকে তার ছোট ভাই মিজানুর রহমান দোকান খুলতে গেলে দোকানের শাটারের তালা ভাঙ্গা দেখতে পায়। এ সময় সে দ্রুত দোকানের শাটার খুলে দোকানের ক্যাশ ড্রয়ার ভাঙ্গা ও মালামাল এলোমেলো ভাবে ছড়িয়ে পড়ে থাকতে দেখে আশ-পাশের ব্যবসায়ী এবং লোকজনকে সঙ্গে দিয়ে দোকানের ভিতরে প্রবেশ করে চুরি হবার বিষয়টি নিশ্চিত হয়।

তিনি আরও জানান, দোকানের রাখা দামী শাড়ী, লুঙ্গি, থ্রি পিস, থান কাপড় ও নগদ টাকা সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে করে নিয়ে গেছে। কাপড়ের ব্যবসার পাশাপাশি ছোট ভাই মিজানের বিকাশ ও মোবাইল রিচার্জের ব্যবহৃত তিনটি মোবাইল সেটসহ ড্রয়ার ভেঙ্গে নগদ পঞ্চাশ হাজার টাকা লুটে নিয়েছে।

এ ব্যাপারে গোপালপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। চুরির অভিযোগে ঐ বাজারের দুজন নৈশপ্রহরীকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ আজহার (৫০), ও হাতেম আলী (৪৮)।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!