আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Gopalpur-Tangail-Photo 24.06.2015

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ২৩জুন মঙ্গলবার সংগঠনের উপজেলা কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদারের সভাপতিত্বে ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, নগদাশিমলা ইউপি চেয়ারম্যান এম হোসেন আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী খন্দকার গিয়াস উদ্দিন, সিনিয়র সহসভাপতি এম এ জুব্বার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাবেক সম্পাদক রকিবুল হক ছানা প্রমুখ।


Top