আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত

1111111

নিজস্ব প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরের বে-সরকারি উন্নয়ন সংগঠন উন্নত জীবনের সন্ধানে (উসা) ও বোরহান উদ্দিন ফাউন্ডেশনের যৌথ আয়োজনে বিনামূল্য দিনব্যাপী স্বাস্থ্য সেবা ক্যাম্প আজ ১৭ মার্চ মঙ্গলবার পৌরশহরের মধুপুর ভট্র এলাকাস্থ উসা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে চিকিৎসা সেবা প্রদান করেন, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ এম এ মঈদ, সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ’র এসোসিয়েট প্রফেসর এবং বোরহান উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারপারসন ডাঃ শহীদুর রহমান শাহীন।
এসময় উপস্থিত ছিলেন উন্নত জীবনের সন্ধানে (উসা)’র নির্বাহী পরিচালক মো. ইব্রাহিম খলিল, গোপালপুর শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গোপালপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এ কিউ রাসেল প্রমুখ।
দিনব্যাপী স্বাস্থ্য সেবায় শতাধিক রোগীকে চক্ষু ও ডায়বেটিস রোগের ব্যবস্থাপত্র প্রদান করা হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


Top
error: Content is protected !!