আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে হরতালের সমর্থনে সড়ক অবরোধের চেষ্টা

index

নিজস্ব প্রতিবেদক: ঢাকাসহ ১৪ জেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা হরতাল সফল করতে আজ সোমবার টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা বিএনপি, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পৌর শহরের সূতী ভি এম পাইলট স্কুলের সামনে রাস্তায়, মধুপুর-গোপালপুর সড়কের ভূটিয়া, গোপালপুর-হাদিরা সড়কের পাগলাবাজার ও হেমনগর রোডের নবগ্রাম বাজার এলাকাসহ উপজেলার একাধিক স্থানে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে বলে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন গতকাল সোমবার দুপুরে জানিয়েছেন।
তবে দূরপাল্লার কোন বাস-ট্রাক ছেড়ে না গেলেও ছোট ছোট যানযাহন চলাচল ছিল স্বাভাবিক। এছাড়া শহরের দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। ব্যাংক গুলোতে লেনদেন ছিল অন্যান্য দিনের মতো। তবে নাশকতা এড়াতে পুলিশের টহল জোরদার ছিল।


Top
error: Content is protected !!