আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

timthumb.php

নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলেক্ষ ছাত্রদল গোপালপুর উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহর ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম, গোপালপুর পৌরভার সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু ঈসাক মুনিম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপি নেতা কাজী লিয়াকত ভিপি, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মীর সাজ্জাত হোসেন তানভীর প্রমুখ।
এছাড়াও শহরের দিঘুলীপাড়া প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ছাত্রদল পৌরশাখার উদ্যোগে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু ঈসাক মুনিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. চাঁন মিঞা, পৌরছাত্রদল নেতা আমিনুল ইলাম বিপ্লব, মাছুদ রানা, সিরাজুল ইসলাম বুলবুল, উজ্জল প্রমুখ।


Top
error: Content is protected !!