আজ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরে শ্রমিকনেতা আওয়ামী লীগে যোগদান

News Photo.  Gopalpur-Tangail. copy

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের গোপালপুরে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপি নেতা মো. আশরাফুল কবির আজাদসহ কয়েকজন বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হালিমুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আলোচনায় অংশনেন উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠা-ু, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসনা হেনা, কৃষক লীগের আহবায়ক অধ্যাপক আব্দুল মোমেন, শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন গোপালপুর শাখার সাবেক সম্পাদক মো. আশরাফুল কবির আজাদসহ আওয়ামী লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।


Top