আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


মধুপুর বনাঞ্চলের আদিবাসী গারোদের নবান্ন উৎসব ওয়ানগালা অনুষ্ঠিত

Gopal Pic -01(28.11.14)

মধুপুর বনাঞ্চলের আদিবাসী গারোদের নবান্ন উৎসব ওয়ানগালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের আদিবাসী গারোদের দুদিনব্যাপি নবান্ন উৎসব গতকাল শুক্রবার জলছত্র কর্পোস্ট খ্রীষ্ট হাইস্কুল মাঠে শেষ হয়। গত বৃহস্পতিবার গারোদের এ সর্ববৃহৎ সামাজিক উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ড. আব্দুর রাজ্জক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী নেতা অজয় এ মৃ। গতকাল শুক্রবার সমাপনী দিবসে প্রধান অতিথি ছিলেন পীরগাছা দেহ ধর্মপল্লী পাল পুরোহিত ফাদার ইউজিন হোমরিক সিএসসি। বক্তব্য রাখেন নাট্যকার ও অভিনেতা মামুনুর রশিদ, অভিনেতা তুষার খান, আদিবাসী গবেষক সুভাস জেংচাম, কারিতাসের আঞ্চলিক পরিচালক অপূর্ব ¤্রং, ফাদার এ্যাপোলো রোজারিও সিএসসি, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক প্রমূখ। ওয়ানগালাকে কেন্দ্র করে মধুপুর বনাঞ্চলের মধুপুর, ফুলাবাড়িয়া ও মুক্তাগাছা উপজেলার শতাধিক গারো পল্লীতে সাজো সাজো রব পরে যায়। শতশত গারো যুবক ও তরুনীরা আদিবাসী পোষাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানে যেগ দেয়। পুরোহিত মন্ত্র পাঠ করে নবান্নের ফসল দেবতা সালজংকে উৎসর্গ করেন। এরপর শুরু হয় আদিবাসী শিল্পীদের নাচ ও গান। ওয়ানগালাকে কেন্দ্র করে আদিবাসী পণ্য নিয়ে মেলা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!