আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে প্রাথমিক সমাপনী পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে ৬ শিক্ষক বহিস্কার

কে এম মিঠু, গোপালপুর :

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গতকাল সোমবার গোপালপুর সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষা হলে নকল সরবরাহ এবং দায়িত্বে অবহেলার অভিযোগে ৬ শিক্ষককে বহিস্কার করা হয়েছে।

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুমূর রহমান এ শাস্তিমূলক ব্যবস্থা নেন।

বহিস্কৃত শিক্ষকরা হলো চতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সোলায়মান মিয়া, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদীপ কুমার ঘোষ, সুজনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু হানিফ, রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরীফা খাতুন, ভুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামসুন্নাহার ও জাকিয়া খাতুন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সকালে বাংলা পরীক্ষা চলাকালে পরীক্ষা হলে দায়িত্ব পালনকালে এ ৬ শিক্ষক বহিরাগতদের নকল সরবরাহে সহযোগিতা শুরু করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পরীক্ষা হলে হাজির হয়ে তাদের হাতেনাতে ধরে ফেলেন এবং ৬ শিক্ষককেই বহিস্কার করার মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেন।


Top
error: Content is protected !!