আজ || সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনাম :
 


গোপালপুরের হেমনগরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

Eftar-News-Gopalpur-Tangail 12.07.2015

 

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা হেমনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে গতকাল ১১জুলাই ইফতার ও  দোয়া মাহফিল হেমনগর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও গোপালপুর পৌর মেয়র অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, বিএনপির উপজেলা সেক্রেটারী আবু ঈসা মুনীম, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম লেলিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হেমনগর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিজুল ইসলাম দুলাল, হেমনগর ইউপি বিএনপি সেক্রেটারী জাহাঙ্গীর হোসেন খান , হেমনগর ইউপি ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর হোসেন তালুকদার প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!