আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


মধুপুর পল্লীবিদ্যুৎ অফিসে দুই প্রকৌশলীর হাতাহাতি

images

নিজস্ব প্রতিবেদক :
উৎকোচের টাকা ভাগাভাগি আর এক গ্রাহকের নামে বরাদ্ধ মালামাল অন্য গ্রাহককে দেয়ার কারণে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ মধুপুর কার্যালয়ে দুই প্রকৌশলীর মধ্যে প্রকাশ্যে হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুড়ির অভিযোগ পাওয়া গেছে।
মধুপুর উপজেলার আম্বাড়িয়া গ্রামের জনৈক শহিদুল ইসলামের শ্যালো মেশিনে সেচ সংযোগের চাহিদা অনুযায়ী মুক্তাগাছার জিএম অফিস থেকে আনা মালামাল সরবরাহ নিয়ে জেষ্ঠ্য প্রকৌশলী নাজমুল হক ও কনিষ্ঠ প্রকৌশলী আমিনুল হকের মধ্যে এ হাতাহাতি ও চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটেছে।
শনিবার লাঞ্চের পর অফিস কক্ষে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেচ সংযোগের মালামাল ও আর কিসব ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। চেয়ার নিয়েও চড়াও হন একে অপরের উপর।
জেষ্ঠ্য প্রকৌশলী নাজমুল হক বিষয়টি বেমালুম অস্বীকার করে এ ধরনের কোন ঘটনা ঘটেননি বলে জানান।
কনিষ্ঠ প্রকৌশলী আমিনুল হক জানান, আমি এখানে নতুন এসেছি। কিছু বুঝে উঠার আগেই তিনি আমার উপর আজ চড়াও হয়ে উঠেন।
ডিজিএম’র দায়িত্বে থাকা মাসুদুর রহমান জানান, কাগজপত্র ও মালামালের চালান নিয়ে একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে অফিসিয়ালী তা মিটমাট করার ব্যবস্থা হচ্ছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!