আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরে এসএসসি পরীক্ষার্থী খুন

images

নিজস্ব প্রতিবেদক:
গোপালপুর উপজেলা ঝাওয়াইল ইউনিয়নের রাজগোলাবাড়ি গ্রামের আব্দুল খালেকের পুত্র মো. ওয়াসিম (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী চাচা এবং চাচাত ভাইদের হাতে নির্মম ভাবে খুন হয়েছে। এ ঘটনায় নিহতের চাচা মো. হারুনসহ ৭জনকে আসামী করে গোপালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বাড়ির পাশে খরের পালা রাখাকে কেন্দ্র করে ওয়াসিমের সাথে চাচাত ভাই ইমরানের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইমরান, তার পিতা হারুনসহ পরিবারের লোকজন ওয়াসিমকে পিটিয়ে মারাতœক আহত করে। পরে তাকে আহত অবস্থায় গোপালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে মারা যায়। পরে পোস্ট মর্টেম শেষে গত রবিবার বাদ মাগরিব তাঁর নিজ গ্রামে দাফন করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালপুর থানার উপরিদর্শক সুমন চন্দ্র রায় জানান, আসামীরা পলাতক। তাদের গ্রেফতারে জোর অভিযান চলছে।
উল্লেখ্য যে, নিহত ওয়াসিম ঝাওয়াইল হেমন্ত কুমারী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!